সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের মধ্যে যাত্রীসেবার মান উন্নয়ন না হলে ব্যবস্থা: রেলমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, এক মাসের মধ্যে যাত্রীসেবার মান উন্নয়ন না হলে যারা দায়িত্বে রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী। গত ৭ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর এটি ছিল মন্ত্রীর দ্বিতীয় পরিদর্শন। এদিন কমলাপুর স্টেশনের টিকিট বিক্রি, প্ল্যাটফর্ম ও ট্রেন পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের বলেন, টিকিট বিক্রি, পরিস্কার-পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার মান উন্নয়ন করতে হবে।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে যাত্রীসেবার মান বাড়ানো হবে বলে জানান নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আগামী ৫ এপ্রিল আবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে আসবেন। এই এক মাসের মধ্যে যাত্রীসেবার মান উন্নয়ন না হলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

কালোবাজারি রোধে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা ট্রেনে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট কাটতে হয়। অন্যান্য ট্রেনেও এই পদ্ধতি চালু করতে চায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ পদ্ধতিতে শুরুর দিকে ভোগান্তির অভিযোগ ছিল।

তবে রেলমন্ত্রী দাবি করেন, ভোগান্তি হচ্ছে না। টিকিট কালোবাজারি ঠেকাতে পর্যায়ক্রমে সব ট্রেনেই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট কাটতে হবে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর