,

এমপিদের প্রভাব ঠেকাতে স্পিকারের দ্বারস্থ সিইসি

news-image

অনলাইন ডেস্ক : দেশজুড়ে উপজেলা পরিষদ নির্বাচনে এমপিদের বিরুদ্ধে একের পর এক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে। এরই মধ্যে তিন এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আরও কয়েক এমপির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার স্পিকারের দপ্তরে পৌঁছানো এ-সংক্রান্ত এক চিঠিতে আচরণবিধির বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে। জানতে চাইলে স্পিকার সাংবাদিকদের জানান, সিইসির কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন। তাতে কোনো এমপির নাম বলা হয়নি। সংশ্নিষ্টরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। উপজেলা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচারে অংশ নিতে পারেন না।

এরই মধ্যে রাজশাহী-১ আসনের ওমর ফারুক চোধুরী, নাটোর-৪ আসনের আবদুল কুদ্দুস ও নেত্রকোনা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলালকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। কিন্তু তাতেও খুব একটা লাভ না হওয়ায় স্পিকারের দ্বারস্থ হয়েছেন সিইসি।

এবার পাঁচ ধাপে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে চার ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। ঈদের পর পঞ্চম ধাপের তফসিল ঘোষণার কথা রয়েছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন আনুষ্ঠানিক প্রচারে রয়েছেন।

আইজিপি এবং জননিরাপত্তা ও জনপ্রশাসন সচিবকে চিঠি

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদকে চিঠি পাঠানো হয়েছে। ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সর্বোপরি আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য ইসি বদ্ধপরিকর। ভোট গ্রহণের আগ থেকে ফল ঘোষণা পর্যন্ত বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের সার্বিক পরিবেশ স্থিতিশীল রাখা, সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি এবং ভোটারদের যাতায়াতের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আর জনপ্রশাসনকে আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর