,

খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দণ্ডিত ব্যক্তি : শিক্ষামন্ত্রী

news-image

চাঁদপুর প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের​কে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও খালেদা জিয়াকে কেন পাঠানো হচ্ছে না এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ওবায়দুল কাদের কোন কারারুদ্ধ মানুষ নন, তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ। তিনি অসুস্থ হয়েছেন তাই তাকে বিদেশে পাঠানো হয়েছে। বিএনপির অন্যান্যরা যেভাবে চিকিৎসার জন্য বিদেশে যান।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলা মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দণ্ডিত ব্যক্তি। তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া একই বিষয় নয়। তার যে অসুস্থতা, সেটার ভাল চিকিৎসা যদি দেশে না হত, তাহলে তাকে আদালতের নির্দেশেই বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বাদলসহ আওয়ামী লীগের নেতাকর্মী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর