,

কসবায় চুরি হওয়া ৪টি সিএনজি উদ্ধার,আটক ২

news-image
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার দিনগত রাতে চুরি হওয়া চারটি সিএনজি সহ দুই চোরকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কসবা টি.আলী বাড়ি মোড় সহ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সিএনজি চোর সিন্ডিকেটের দুই সদস্য সহ তাদের চুরি করা সিএনজিগুলো উদ্ধার করে পুলিশ। দু’জনকে আটক করলেও সিন্ডিকেটের আরো তিনজন পলাতক। আটককৃতরা হলো উপজেলার আকছিনা গ্রামের মৃত সারু মিয়ার ছেলে মো.আল আমিন (৩২) ও শান্তিপুর গ্রামের মৃত আবদুল আজিজ মিয়ার ছেলে মোশারফ হোসেন মুসা। বাকি পলাতক তিনজন হলো মো.খোকন মিয়া, মো.মনির হোসেন ও মো.ছালাউদ্দিন। এস.আই আবু বকর বাদি হয়ে তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা রুজু করেছে।
কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক জানান; গত সোমবার রাতে উপজেলার বায়েক থেকে একটি চুরি করা সিএনজি নিয়ে আটককৃত আলামিন পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদে এস.আই রুবেল ও এস.আই আবু বকরের নেতৃত্বে কসবা টি.আলী বাড়ি মোড়ে অবস্থান নেয় পুলিশ। আলামিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সিএনজিটি চুরির বলে স্বীকার করে এবং সে আরো তিনটি চুরি করা সিএনজির সন্ধান দেয়। তার দেয়া তথ্য অনুযায়ী সিএনজি চোর সিন্ডিকেটের অন্যান্য আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে বাকি তিনটি সিএনজি ও মোশারফকে আটক করে পুলিশ।
বাকি তিনজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে