,

ভারতীয় সাবমেরিন ঠেকিয়ে দিলো পাকিস্তান, ভিডিও প্রকাশ

news-image

ভারতীয় একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ার চেষ্টা করলে তা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে দেশটির পক্ষ থেকে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ দাবি করা হয়। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের ওই টুইট বার্তায় দাবি করা হয়, ‘ভারতীয় একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ার চেষ্টা করলে পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা তা প্রতিহত করেন। তবে পাকিস্তানি নৌসেনা ওই সাবমেরিনটি ‘টার্গেট’ করেনি। পাকিস্তান সরকারের শান্তির পথে পদক্ষেপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’কোন ভারতীয় সাবমেরিন পাকিস্তানি জলসীমায় প্রবেশের চেষ্টা করেছিল, তা স্পষ্ট করা হয়নি ওই টুইট বার্তায়। তবে ভারত সরকার বা নৌবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ভারতীয় নৌবাহিনীর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুটের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের এই দাবি খতিয়ে দেখছে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানের সংবাদমাধ্যমে যে ভিডিওটি দেখানো হচ্ছে তা ২০১৬ সালের। স্বার্থসিদ্ধির জন্য পাকিস্তান এই দাবি করতে পারে।গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪৬ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।

এ ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এর পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়। আকাশযুদ্ধে ভারত হারায় দুটি যুদ্ধবিমান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর