,

শাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর চকবাজারের ইসলামবাগে শাশুড়িসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মো. আল ইসলাম জীবনকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজের অতিরিক্ত ৮ নম্বর আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

গত ৪ জুলাই চকবাজারে ঝগড়া-বিবাদের একপর্যায়ে আসামির রামদার কোপে শাশুড়ি রাশিদা বেগম ও সীমা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার দু’দিন পর গুরুতর আহত শ্রাবণী আক্তার বন্যাও মারা যায়।

মামলার বাদী মো. শাহাবুদ্দীন। এজাহার সূত্রে জানা যায়, বাদীর বড় বোন রাশিদা বেগম ও তার মেয়ে সীমা (৩০), নাতনী বন্যা (২৩), জুই (৫) ও সানী (২)-কে নিয়ে একই বাসায় থাকতেন। আসামি জীবনের সঙ্গে রাশিদা বেগমের মেয়ে সুমীর বিয়ে হয়। তাদের দুই সন্তান জুই ও সানী।

সানীর জন্মের সময় মা সুমী মারা যায়। মায়ের কথামতো সন্তানরা রাশিদার কাছে থাকতো। সন্তানদের নিজের কাছে রাখার জন্য আদালতের দারস্থ হয় জীবন। কিন্তু আদালত তাদের নানী রাশিদার কাছেই থাকার আদেশ দেন। তারপর থেকে সময়ে সময়ে বাবা তাদের দেখতে আসতো।

গত ৪ জুলাই আসামি জীবন শাশুড়ি রাশিদার বাসায় এসে বাচ্চাদের কাপড় দিতে চাইলে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আসামি তার হাতে থাকা রামদা দিয়ে শাশুড়ি রাশিদাকে কুপিয়ে হত্যা করে।

বাদীর অন্য ভাগনি দুলালীর মেয়ে বন্যা এবং ভাগনি সীমা আসামিকে ফেরাতে এলে তাদেরও কুপিয়ে হত্যা করে।

নিহতদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর