,

গাজীপুরে আগুনে পুড়ে ছাই ইলেকট্রনিক্স দোকান

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরে শহরের মসজিদ রোড এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে রাখা সব ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন লাগে ‘মেসার্স রাজু এন্টারপ্রাইজে’। খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

দোকান মালিক আশরাফুল হকের দাবি, আগুনে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। ইলেকট্রনিক সামগ্রী থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দোকান ও ভেতরে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান, ওভেন, গ্যাসের চুলাসহ বিভিন্ন মামলামাল পুড়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর