,

মানুষের জন্য মানবতার দেয়াল

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ প্রেস ক্লাবের দেয়ালের একটি অংশে আঙটায় ঝোলানো প্যান্ট-শার্ট-সোয়েটার-ব্যাগ-জুতা। নিচে বস্তায়ও রাখা পোশাক। উপরে পোস্টারে লেখা ‘মানুষের জন্য মানবতার দেয়াল। যার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান।’ পোস্টারের অন্য পাশে লেখা, ‘দয়া করে, আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখে যান।’

সেখানে চাইলে বিত্তবান মানুষ প্যান্ট-শার্ট-থ্রিপিস-জুতা-ব্যাগ রেখে যেতে পারবেন। আবার দুঃস্থ মানুষজনের যার যেটা প্রয়োজন সেখান থেকে নিয়ে নিতে পারবেন। ‘ভিলেজ ভিশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যাত্রা শুরু করেছে এ ‘মানবতার দেয়াল’।

সংগঠনটির পরিচালক খন্দকার শরিফ জানান, মানবতার দেয়ালে বিত্তবানরা ব্যবহারযোগ্য কাপড় জমা দিতে পারবেন। সেগুলো দেয়ালে ঝোলানো থাকবে। সেখান থেকে অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় বেছে নেবেন।

মঙ্গলবার সকালে খন্দকার শরিফের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- তাড়াশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহেদ খাঁন জয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তাড়াশ উপজেলা ইত্তেফাক প্রতিনিধি গোলাম মোস্তফা, সাংবাদিক শামিউল হক শামিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর