,

নদী রক্ষায় বুড়িগঙ্গা তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু

news-image

নিউজ ডেস্ক : নদী রক্ষায় বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকালে রাজধানীর বসিলা ব্রিজের নিচে থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

সকাল ১১টা পর্যন্ত পর্যন্ত প্রায় ১০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত নদীর তীরের সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে, ততদিন এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এর আগে প্রথম দফায় বুড়িগঙ্গা তীরে ২৯ জানুয়ারি থেকে তিন দিন এবং ৫ ফেব্রুয়ারি থেকে তিনদিন- মোট ছয় দিন অভিযান চালানো হয়। এ অভিযানে নদী দখল করে থাকা কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএ’র একটি সূত্র জানায়, সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার দুই তীরে যেসব অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভাঙা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর