,

নুসরাত ফারিয়া দারুণ খুশি

news-image

বিনোদন প্রতিবেদক : পরিচিতজনদের প্রশংসায় ভাসছেন হালের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সবাই তার অভিনয়ে মুগ্ধ। আর এ কারণে দারুণ খুশি এই অভিনেত্রী।

নুসরাত ফারিয়া জানান, ‘শাহেনশাহ’ ছবির ‘রসিক আমার’ গানটি প্রকাশ হয়েছে ২৫ ফেব্রুয়ারি রাতে। এ ক’দিনে গানটি দেখেছেন প্রায় ৩২ লাখ দর্শক। সবাই গানটির প্রশংসা করছে, সঙ্গে অভিনয়েরও। এটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী।

নুসরাত ফারিয়া বলেন, ‘বড় পর্দায় এটা আমার আর শাকিব খানের প্রথম কাজ। শুরু থেকেই ছবিটি নিয়ে ভক্ত-দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। “রসিক আমার” গানটি প্রকাশের পর ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। সবাই অপেক্ষায় আছেন ছবিটি দেখার।’

ফারিয়া আরও বলেন, ‘গানটি প্রকাশের পর চলচ্চিত্রপ্রেমীরা এর প্রশংসা করছে। কলকাতা থেকেও বেশ কয়েকজন ছবির প্রযোজক-পরিচালক ও সহশিল্পীরা গানটির প্রশংসা করে মেসেজ পাঠিয়েছেন। কাজে প্রশংসা পেলে বেশ ভালো লাগে। কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।’

শামীম আহমেদ রনীর ‘রসিক আমার’ গানের প্রথম লাইনটি সংগৃহীত। বাকি কথাগুলো লিখেছেন প্রিয় ভট্টাচার্য। সুর-সংগীত করেছেন কলকাতার স্যাভি। এতে কণ্ঠ দিয়েছেন স্যাভি ও বাংলাদেশের কণ্ঠশিল্পী কনা।

শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে শাকিব-ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন ও মিশা সওদাগর।

সব ঠিক থাকলে আগামী ২২ মার্চ ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর