,

আবারও বিশ্রামে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। সেই এশিয়া কাপ থেকে ভুগছেন আঙুলের ইনজুরিতে। এবার বিপিএল ফাইনালে ইনজুরি তাকে ছিটকে দেয় নিউজিল্যান্ড সিরিজ থেকে। তিন সপ্তাহ বিশ্রামের পর আবার এক্সরে করলে সাকিবকে আরও এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।

সাকিবের বিশ্রামের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল রাতে ডিপিডিসিএল ফাইনাল শেষে সাংবাদিকদের সামনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি আজকে শুনলাম কালকে একটা এক্সরে করেছে। এখন তাকে আরও ৭ দিনের বিশ্রাম দিয়েছে।’

নিউজিল্যান্ডে সাকিবের তৃতীয় টেস্ট খেলার কথা ছিল। এ জন্য তিনি প্রস্তুতি হিসেবে প্রিমিয়ার লিগেও খেলতে চেয়েছিলেন। কিন্তু ইনজুরি আবারও পিছিয়ে দিয়েছে সাকিবের প্রত্যাবর্তন। বিসিবি সভাপতি অবশ্য বলেছেন তার তৃতীয় টেস্ট খেলতেই হবে এমন কোনো কিছুই নেই।

তিনি বলেন, ‘আমি মনে করি তৃতীয় টেস্টে যে তাকে খেলতেই হবে এমন কিছু না। কারণ সামনেই বিশ্বকাপ। ওর যদি সমস্যা থাকে, আমরা চাই সম্পূর্ণ সুস্থ হয়ে খেলায় ফিরে আসুক। আমরা কোনো রিস্ক নিতে চাই না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর