,

পাক গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের

news-image

পাকিস্তানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় বিমানবাহিনী।সোমবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি সুখোই-৩০এমকেআই জঙ্গিবিমান রাজস্থানের বিকানের শহরের কাছে ড্রোনটিকে গুলি করে নামায় বলে খবর দেয় ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে বিমানবাহিনী দ্বিতীয় পাকিস্তানি ড্রোন ভূপাতিত করার কথা জানালো।এর আগে গত ২৬ ফেব্রুয়ারি গুজরাটের কচ্ছ অঞ্চলে আরেকটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছিল এবং সেটি ভূপাতিত করতে ইসরাইলের নকশা করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্পাইডার ক্ষেপণাস্ত্র পদ্ধতি ব্যবহার করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছিল।খবরে আরও বলা হয়, সোমবার ড্রোনটি ভারতীয় রাডারে ধরা পড়ার পর সুখোই-৩০এমকেআই জঙ্গিবিমান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটিকে ভূপাতিত করে।

কম খরচ, তুলনামূলক কম ওজন ও সহজে পরিচালনা করা যায় বলে সীমান্ত এলাকায় পরস্পরের ওপর নজরদারি করতে ভারত ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ব্যবহার করে থাকে।গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪২ পুলিশ নিহত হয়। এ নিয়ে দেশ দু’টির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রাজস্থানে পাকিস্তানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার এ খবর এল।

ভারতের এয়ার চিফ মার্শাল বিএস ধনয়া জানান, নিয়ন্ত্রণরেখায় অভিযান অব্যাহত রয়েছে। সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। পাকিস্তানের পক্ষ থেকে কোনো কিছু করা হলেই তার উপযুক্ত জবাব দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর