,

বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে ধোয়া হচ্ছে হাসপাতালের কাপড়

news-image

বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে ধোয়া হচ্ছে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ব্যবহার করা চিকিৎসক-রোগীর কাপড়। পরিবেশবিদ ও চিকিৎসকরা বলছেন, বুড়িগঙ্গার পানিতে এমন কিছু ব্যাকটেরিয়া আছে, যেগুলো থেকে ছড়াতে পারে মারাত্মক সংক্রমণ। বুড়িগঙ্গা। দখল ও দূষণে মৃতপ্রায় এক নদী। স্বচ্ছ পানি ঢেকে গেছে ময়লা আবর্জনায়। এই পানিতেই চলছে কাপড় ধোয়ার কাজ। বেশিরভাগই বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকের বেডশিট ও রোগীর ব্যবহার করা কাপড়। আছে বিভিন্ন লন্ড্রি ও ডেকোরেটরের কাপড়ও।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কাপড় পাওয়া গেছে নদী তীরে। এ সব কাপড়ের মধ্যে আছে বেডশিট, অপারেশন থিয়েটারে ব্যবহার করা রোগী ও চিকিৎসকের পোশাক। আছে অপারেশনের সময় ব্যবহার করা বিশেষ কাপড়ও। আজিমপুর মেটারনিটি হাসপাতালে গিয়ে দেখা যায়, এ সব কাপড়ই ব্যবহার করছেন রোগীরা।ইউটিএফবি হাসপাতালেও পাওয়া গেল বুড়িগঙ্গার সেই কাপড়।

পরিবেশবিদ ও চিকিৎসকরা বলছেন, রাসায়নিক বর্জ্য এবং ব্যাকটেরিয়ার দূষণ আছে বুড়িগঙ্গার পানিতে। এগুলো মানবদেহের সংস্পর্শে এলে তা থেকে হতে পারে প্রাণঘাতি রোগের সংক্রমণ ও চর্মরোগ। ক্লিনিক ও হাসপাতালের কাপড় পরিষ্কারে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর