,

এক মায়ের ৩ সন্তান প্রসব

news-image

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে এক প্রসূতি একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। প্রসূতি ও নবজাতক তিন সন্তানই সুস্থ আছেন।

জানা গেছে, সোমবার সকালে পৌরসভার জোনাইল চালেনিপাড়া গ্রামের গার্মেন্টকর্মী ফাহিম মিয়ার স্ত্রী লাকী বেগমের (২২) প্রসবব্যথা শুরু হলে তিনি বাড়িতেই একটি কন্যাসন্তান প্রসব করেন। পরে ওই প্রসূতিকে মাদারগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি আরও দুটি পুত্রসন্তান প্রসব করেন।

এক প্রসূতির ৩ সন্তান জন্মদানের খবর শুনে এলাকার লোকজন নবজাতকদের দেখার জন্য প্রসূতির বাড়িতে ভিড় জমাচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবর পেয়ে উপজেলা সমাজসেবা আফিস থেকে দরিদ্র ওই পরিবারটিকে দুই হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। দুই বছর আগে লাকী বেগমের একটি সন্তান জন্মের পরপরই মারা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর