,

দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা

news-image

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়।

সভা শেষ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে দোয়া চাওয়ার কথার জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ওবায়দুল কাদেরের জন্য সবাই যাতে দোয়া করেন, সে জন্য মন্ত্রিসভা অনুরোধ জানিয়েছে।

শফিউল আলম বলেন, ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। তার অবস্থার একটু উন্নতি হয়েছে। তাকে পর্যবেক্ষণের জন্য ভারতের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিকে বাংলাদেশে আনা হয়েছে। এখন দেবী শেঠি যে মতামত দেবেন, তার ভিত্তিতে ওবায়দুল কাদেরের চিকিৎসা করা হবে।

রবিবার ভোরে হঠাৎ শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এরপর তাঁকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। আজ সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেয়া হয়।

এছাড়া মন্ত্রিসভা রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে ৭১ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। আলোর ফেরিওয়ালা পলান সরকারের মৃত্যুতেও শোক জানিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার আজকের বৈঠকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান আইন ২০১৯-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর