,

আইসিইউতে ওবায়দুল কাদের ডা. ফিলিপের অধীনে ৩০০৮ নম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে।

সোমবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পর তাকে ডা. কোহ সিয়াম সুন ফিলিপের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঢাকার মতো এয়ার অ্যাম্বুলেন্সেও ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তার ব্লাড প্রেসার ছিল ১৩৫/৭৮।

ডা. কোহ সিয়াম সোন ফিলিপ একজন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের প্রোফাইলে উল্লেখ করা হয়েছে, তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১৯৮৯ সালে এমবিবিএস পাস করেন।

পরে একই প্রতিষ্ঠান থেকে ২০০০ সালে এম.মেড (ইন্টার্নাল মেডিসিন) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও কার্ডিওলজিতে এফএএমএস করেন এ চিকিৎসক। তিনি ইংরেজির পাশাপাশি মালয়, ইন্দোনেশিয়ান, মান্দারিয়ানসহ বিভিন্ন ভাষাতেও পারদর্শী।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের অ্যারোস্পেস রোডের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল ৪টা ২১ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। বেলা ৩টা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর