,

মুশফিক সুস্থবোধ করলে দ্বিতীয় টেস্টে খেলবেন : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁজরের ইনজুরি নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন মুশফিকুর রহীম। তার ওপর দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন আঙুলে চোট। তবুও তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু মনের জোর দিয়ে আর পারেননি প্রথম টেস্টে খেলতে। ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হয়েছে মুশফিককে।

প্রথম টেস্টের আগেই জানা গিয়েছিল, দ্বিতীয় টেস্ট নয়, তৃতীয় টেস্টে খেলতে পারবেন তিনি। তবে আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আশার বাণী শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকালই তিনি ফিরেছেন নিউজিল্যান্ড থেকে। আজ সন্ধ্যায় এসেছেন প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের ফাইনাল দেখতে। ফাইনালের পরই কথা বলেছেন তিনি মিডিয়ার সঙ্গে।

সেখানেই মুশফিকের বিষয়ে আপডেট দিতে গিয়ে বিসিবি বিগবস জানিয়েছেন, আজ সকালেও তার সঙ্গে কথা হয়েছে মুশফিকের। আজও মুশফিক জিমে গেছেন এবং প্র্যাকটিসও করেছেন।

তো তাহলে কি মুশফিক দ্বিতীয় টেস্ট খেলবেন? জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘আগে থেকেই ঠিক করা ছিল ও সুস্থবোধ করলে তৃতীয় টেস্ট খেলবে। কিন্তু আজকে ওর কথা শুনে মনে হলো, ও অনেকটাই সুস্থ। আমি তাকে বলেছি, কোনো তাড়াহুড়া নেই। সামনে বিশ্বকাপ, তুমি যদি সুস্থ বোধ করো, তাহলে দ্বিতীয় টেস্ট খেলো। না হয় তৃতীয় টেস্ট।’

অর্থাৎ, বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, মুশফিকের দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা রয়েছে। তিনি যদি সুস্থবোধ করেন, তাহলেই দ্বিতীয় টেস্ট খেলবেন এবং যেভাবে প্র্যাকটিস এবং জিম করছেন মুশফিক, তাতে মনে হচ্ছে তার দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর