,

আপনার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য সৌভাগ্যের : দেবী শেঠী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদর্শ মনে করেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। কথাটি নিজ মুখেই প্রধানমন্ত্রীকে জানান তিনি। বলেন, ‘আপনার (শেখ হাসিনা) সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য সৌভাগ্যের।’

সোমবার (৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডা. শেঠী এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

শাহরিয়ার আলম জানান, আলাপকালে দেবী শেঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ওবায়দুল কাদেরকে সঠিক চিকিৎসা দিয়েছেন। বাংলাদেশের চিকিৎসকরা যা করেছেন, উন্নত দেশের চিকিৎসকরাও এমনটাই করতেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. শেঠীকে তার চিকিৎসার প্রসঙ্গ টেনে তাকে ‘গরিবের জন্য ফেরেশতা’ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার অনুরোধও জানান তিনি। এ সময় ড. শেঠী বলেন, ‘আপনি যখনই ডাকবেন চলে আসব।’

সব কাজ ফেলে ডাকে সাড়া দেয়ার জন্য ড. শেঠীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সোমবার দুপুরে বিএসএমএমইউ’র করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (সিআইসিইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন দেবী শেঠী। পরে তার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেবী শেঠীর সঙ্গে বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান উপস্থিত ছিলেন। তিনি জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেবী শেঠীর সাক্ষাৎ হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর