,

ভ্রমণ ভিসা চালু করলো সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এতদিন সীমিতভাবে বাসাবাড়িতে কাজের লোকের ভিসা, ব্যবসায়িক ভ্রমণের ভিসা এবং মুসলিম তীর্থযাত্রীদের বিশেষ ভিসা দেওয়া হতো। তবে সেই বাধা এবার দূর হচ্ছে।

এখন থেকে দেশটিতে বিদেশি পর্যটকদের দেশে অনুষ্ঠিত খেলা, কনসার্ট ও অন্যান্য আয়োজনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিতে ইলেকট্রনিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে নতুন এ ভিসা পদ্ধতির অনুমোদন দেয়া হয়।

সৌদি গণমাধ্যমে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি তাদের অর্থনীতিকে বহুমুখী করাসহ বিধিনিষেধের পরিবর্তন এনে সমাজকে উন্মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে। আগে পর্যটকদের ব্যাপারে রক্ষণশীল ছিল সৌদি আরব।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দূতাবাস ও কনস্যুলেটের অনুরোধ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাবেন আবেদনকারী। তবে কবে থেকে এই ভিসা সুবিধা দেয়া শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর