,

কানাডার বিরুদ্ধে মামলা করলেন হুয়াওয়ে’র মেং

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বৃহৎ টেলিকম কোম্পানি হুয়াওয়ে’র প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু কানাডীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। ভ্যাংকুবারে গ্রেফতারের সময় তার সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করার অভিযোগ এনে তিনি এ মামলা করেন। রোববার তার আইনজীবীরা একথা জানান। এএফপি।

তার আইনজীবী এটর্নী হোয়ার্ড মিকেলসন ও এটর্নী অ্যালান ডুলিটেল এক বিবৃতিতে বলেন, গত পহেলা ডিসেম্বর ভ্যাংকুবার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের মাধ্যমে তার সাংবিধানিক অধিকারের গুরুতর লংঘন করা হয়।

৪৭ বছর বয়সী এই নারী বিমান পাল্টানোর জন্য ভ্যাংকুবার পৌঁছালে ওয়াশিংটনের অনুরোধে কানাডীয় কর্তৃপক্ষ তাকে আটক করে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অবরোধ দিয়েছে, তিনি তা লংঘন করেছেন বলে তাকে আটক করা হয়।

এই ঘটনার পাল্টা জবাব হিসেবে চীন দেশটিতে অবস্থানরত বেশ কয়েকজন কানাডিয়ান নাগরিককে গ্রেফতার করে।

তার আইনজীবীরা মেংকে অসাংবিধানিক ও বেআইনীভাবে জিজ্ঞাসাবাদের জন্য কানাডীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে। কাস্টম কর্মকর্তারা মেংকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করে।

শুক্রবার এ অভিযাগ দায়ের করা হয়। একই দিন কানাডার বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মেং ওয়ানঝু। তার গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে চীন সরকারের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যেই এ কাজ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর