মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অতীতে বেগম জিয়া অসৌজন্যতা দেখালেও, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে এসে সহমর্মিতা প্রকাশের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে ধন্যবাদ।’

সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় সদ্যপ্রয়াত প্রখ্যাত সাংবাদিক মো. শাহ আলমগীর স্মরণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে এসে প্রেসক্লাবে এ সভায় যোগ দেন ড. হাছান মাহমুদ।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ রবিবার ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে যান। এ সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদের ধন্যবাদ জানাই। রাজনীতিতে সৌজন্যতা ও সহমর্মিতা থাকাই উচিত।’

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার ছেলে আরাফাত রহমানের মৃত্যুসংবাদে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার কাছে গেলে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরও দরোজা খোলা হয়নি। খালেদা জিয়া সৌজন্যতা রক্ষা করেননি।’

তিনি আরো বলেন, ‘সৌজন্যতা দেখাতে খালেদা জিয়া ব্যর্থ হলেও, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গতকাল হাসপাতালে গিয়ে যে সৌজন্যতা ও সহমর্মিতা দেখিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই।’

এর আগে বক্তৃতায় প্রয়াত সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরকে তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেন ও প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমূখ প্রেসক্লাবে শোকসভায় বক্তব্য রাখেন।

এর পরই তথ্যমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ অফিস আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ তার বক্তব্যে এয়ার এম্বুলেন্সযোগে ওবায়দুল কাদেরের সিঙ্গাপুর রওনা হবার কথা জানান এবং সকলের কাছে আন্তরিকভাবে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।

‘সকলের দোয়া ও সুচিকিৎসার মাধ্যমে দলের সাধারণ সম্পাদক সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন’ আশাবাদ ব্যক্ত করেন ড. হাছান।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সহ-সভাপতি রুহুল আমিন রুহুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল স্বপন, আফসার হোসেনসহ ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানার কর্মীবৃন্দ মাহফিলে দোয়ায় অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক