,

সুবর্ণচরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় রিট

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ধর্ষণের বিচার না পেয়ে এক নারীর আত্মহত্যার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান।

রিটে স্থানীয় ইউপি সদস্যের তথাকথিত সালিশকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির জন্য আদালতের কাছে প্রার্থনা করা হয়েছে। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক, সুবর্ণচরের ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মুনতাসির মাহমুদ জানান, রিটটি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। কার্যতালিকায় এলে এ সপ্তাহেই রিটের শুনানি হবে।

গত ৩ মার্চ সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সুবর্ণচরে ধর্ষণের বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়। সোমবার ওই প্রতিবেদনগুলো যুক্ত করে মুনতাসির মাহমুদ রহমান হাইকোর্টে রিটটি দায়ের করেন।

প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের সঠিক বিচার না পেয়ে লোকলজ্জার ভয়ে শনিবার সকাল ৮টার দিকে বিষপান করেন গৃহবধূ পলি। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য ধর্ষক আলাউদ্দিনকে ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো