,

পিকে বললেন, রামোসের আঘাতে মেসির মুখে রক্ত চলে আসে

news-image

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ১-০ গোলে হারালো বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে এই জয়ে দু’দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ম্যাচে দুই দলের মূল তারকাদের কাউকেই সেভাবে খুঁজে পাওয়া যায়নি। কেননা মেসি-সুয়ারেস-বেনজেমা-বেলদের ছাপিয়ে ম্যাচের আসল নায়ক ইভান রাকিতিচ।

শনিবার স্প্যানিশ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। উত্তজনাপূর্ণ এই ম্যাচে ছিল বাকযুদ্ধ। বিরতিতে যাবার আগের মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের অধিনায়ক একে ওপরের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। বল দখল করতে গিয়ে রিয়াল দলপতি সার্জিও রামোসের কনুই মেসির মুখে লাগে। এসময় আর্জেন্টাইন ফরোয়ার্ড মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর রামোস এসে মেসিকে টেনে উঠাতে চাইলে মেসি তার দিকে তেড়ে যান। এসময় একে অপরের মাথায় মাথা ঠেকিয়ে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছিলেন। তবে দায়িত্বরত রেফারি সেখানে গিয়ে দু’জনতে ছাড়িয়ে দেন।

এরপর আবারও মেসিকে কিছু একটা বলতে দেখা যায়। বার্সার হয়ে খেলা জেরার্ড পিকে, লুইস সুয়ারেজসহ অন্যরা এসে মেসিকে সামলে নেন। এসময় মেসি রেফারিকে দেখাচ্ছিলেন তার মুখের ভেতরটাও। ঠিক ওই সময় প্রথমার্ধ শেষ হয়ে গেলে দুই দলই মাঠ ছাড়ে।
ম্যাচ জেতার পর বার্সা ডিফেন্ডার পিকে ঘটনাটিকে সংঘাত হিসেবে উল্লেখ করে বলেন, ওই সময় মেসির মুখে রক্ত চলে এসেছিল। তিনি বলেন, এই তীব্রতা পরিমাপ করা হবে না। আমার সঙ্গে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তবে যখন আপনি মাঠের লড়াইয়ে নামের নিজের রংকে জেতানোর জন্য, তখন সবাই আপনার প্রতিপক্ষ।

ম্যাচ শেষ হবার পর পর এই লড়াইটা সেখানেই থেমে যায় বলে জানান বার্সা তারকা। পিকে আরও বলেন, খেলা শেষ হতে না হতেই সবার সঙ্গে সম্পর্কটা আগের মতই মধুর থাকে। রিয়ালের সবাই আমাদের অনেক শ্রদ্ধা করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর