,

ওবায়দুল কাদেরকে বিকালে সিঙ্গাপুরে নেয়া হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ সোমবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হতে পারে।

সোমবার সকালে সিঙ্গাপুরের ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

বিএসএমএমইউ উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার সাংবাদিকদের জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন বিদেশ নিয়ে যাওয়ার মতো। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আসছেন। উনি আসার পর বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর