,

৬ মার্চ খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে মানববন্ধন

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ৬ মার্চ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেন তিনি।

রিজভী অভিযোগ করেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের জন্য যিনি আজীবন লড়ে যাচ্ছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে ফেলে রেখে চরম মানসিক ও শারীরিক শাস্তি দেওয়া হচ্ছে।’

এর আগে গতকাল রোববার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এসে খালেদা জিয়া বলেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। খুবই অসুস্থ আমি। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছে না। মাত্র একবার এসে চিকিৎসকরা দেখে গেছেন।’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতিতে দেশবাসীর মতো আমরাও খুবই উদ্বিগ্ন। এক পয়সাও তসরুপ না হলেও দুই কোটি টাকার সাজানো মিথ্যা মামলায় এক বছরের বেশি সময় ধরে নেত্রীকে কারাগারে বন্দী রাখা হয়েছে।’

বিএনপি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার প্রতি এমন নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান ঘটানোর আহ্বান জানান। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসা দেওয়ারও কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর