,

শুনানি পেছাল রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠনের

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।

এর আগে মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্য মামলায় কারাগারে থাকায় সময় আবেদন করেন তার আইনজীবীরা।

মামলাগুলোর মধ্যে- একটি রাষ্ট্রদ্রোহের, দারুস সালাম থানা আটটি নাশকতার ও যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার দুটি মামলা।

এর আগে ১১টি মামলার বিচার সদরঘাটস্থ আদালতে অনুষ্ঠিত হয়ে আসলেও ২০১৮ সালের ৮ জানুয়ারি সরকার আটটি মামলার বিচার বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হওয়ার প্রজ্ঞাপন জারি করেন।

যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামের এক দগ্ধ যাত্রী মারা যায়। ২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়।

ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চার্জশিট দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর