,

আইসিসি মানতে পারবে না ভারতের দাবি

news-image

স্পোর্টস ডেস্ক :  ভারতের দাবিটি মানা সম্ভব নয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষে। ‘সন্ত্রাসে মদদদাতা কোনো রাষ্ট্র’কে বিশ্বকাপে খেলতে না দেওয়ার আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাম উল্লেখ না করলেও বিসিসিআইয়ের লক্ষ্যবস্তু যে পাকিস্তানই ছিল, সেটি বুঝতে কারওরই অসুবিধা হয়নি। আইসিসির তরফ থেকে এ দাবি নাকচ করে দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে এ ব্যাপারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

বিসিসিআইয়ের কর্তা নিজেই আইসিসির এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন, ‘কোনো দেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়ার এখতিয়ার আসলে আইসিসির নেই। তাদের গঠনতন্ত্র অনুযায়ী একমাত্র সরকারি স্তরে এ ধরনের কোনো সিদ্ধান্ত না হলে এতে হস্তক্ষেপের কোনো অধিকার আইসিসি রাখে না।’

কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের আধা সামরিক বাহিনী সিআরপিএফের ৪০ জওয়ান নিহত হওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে সর্বাত্মক বিরোধিতার অবস্থানে দাঁড়িয়ে যায় ভারত। কথা ওঠে জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেলার। এর পক্ষে-বিপক্ষে নানা কথা হলেও বিসিসিআই সরাসরি আইসিসির কাছে পাকিস্তানকে ক্রিকেট জাতি হিসেবে এক ঘরে করার আবেদন জানায়। পাকিস্তানের নাম না নিয়েই আবেদনে বলা হয়, আইসিসির সদস্যভুক্ত কোনো দেশ যে ‘সন্ত্রাসে মদদদাতা কোনো দেশ’কে সমর্থন না করে। তারা ‘সন্ত্রাসে মদদদাতা দেশ’কে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করারও দাবি জানায়। এখন আইসিসি এই দাবি নাকচ করে দেওয়ায় বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে খেলতে নামার কোনো বিকল্প ভারতের সামনে রইল না। ম্যাচটি না খেললে পাকিস্তানকে ওয়াকওভারই দিতে হবে ভারতকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর