,

‘বন্দুকযুদ্ধে’ মেহেরপুরে যুবক নিহত

news-image

অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ সাজু হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে দুদল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সাজু হোসেন নিহত হয়েছেন, যে নিজেও একজন মাদক কারবারি।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাংনীর কাজীপুরের মুন্সিপাড়া স্লুইসগেটের অদূরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত সাজুর বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিসপাড়ার বজলুর রহমানের ছেলে।

স্থানীয় পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় দাশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্সিপাড়ায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি বন্ধ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর পর এলাকাবাসীর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর