,

আয়ুর্বেদিক গুণ লবঙ্গে

news-image

ডা. আলমগীর মতি : লবঙ্গ এক ধরনের গাছের ফুল। ইন্দোনেশিয়ায় এটি বেশি দেখা গেলেও আফ্রিকা, ভারতেও এর চাষ হয়। রান্নার মসলা ছাড়াও লবঙ্গ আয়ুর্বেদ ওষুধ তৈরিতে কাজে লাগে। এ ছাড়াও রয়েছে লবঙ্গের পুষ্টিগুণ। এটি হজম ও শ্বাসের সমস্যা নিরাময়ে কাজ করে। কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ, কে, সি আর বি কমপ্লেক্স। এ ছাড়া লবঙ্গ ব্লাড সুগার কমায়। ২০০৬-এর একটি গবেষণা বলছে, প্রতিদিন দুই গ্রাম করে লবঙ্গ খেলে চিনির মাত্রা কমে আছে। লবঙ্গে রয়েছে ম্যাঙ্গানিজ, আয়রন, সেলেনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। অর্থাৎ শরীরে খনিজ পদার্থের ঘাটতি মেটায় লবঙ্গ। এ ছাড়া পেট ফাঁপা, গ্যাস, বদহজম কমাতেও সাহায্য করে। লবঙ্গের মধ্যে রয়েছে পলিফেনলস, যা মানবদেহের অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করে। লবঙ্গ দাঁত, মাড়িও রাখে জীবাণুমুক্ত। লবঙ্গের তেল দাঁতের ব্যথা কমায়। শুধু শরীরের নয়, লিভারের ফ্যাট কমাতেও সাহায্য করে লবঙ্গ। তাই খাওয়ার পর লবঙ্গ চিবিয়ে খেতে পারেন। ক্যানসার নিরাময়ে লবঙ্গ খুব ভালো উপাদান। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার কমাতে সাহায্য করে। এ জন্য প্রতিদিন সিকি চামচ লবঙ্গ-গুঁড়ো খালিপেটে খেয়ে দেখতে পারেন। শুধু ক্যানসার কমানো নয়, টিউমারের বৃদ্ধি কমাতেও সাহায্য করে। এ জন্য পুরো লবঙ্গ বা লবঙ্গের গুঁড়ো দুভাবেই খাওয়া যায়। এক গ্লাস পানিতে দশ-বারোটি লবঙ্গ ফুটিয়ে সেই পানি নিয়মিত পান করতে হবে। খাওয়ার পর পুরো লবঙ্গটা চিবিয়ে খেলে মুখের গন্ধ কমে যায়। হজমশক্তি বৃদ্ধি পায়। লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক। ০১৯১১৩৮৬৬১৭

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর