মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরে ব্রিফিং ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো। আজ সোমবার দুপুর ১টার আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন চিকিৎসকরা।

সর্বশেষ খবরে বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ‘ওবায়দুল কাদেরের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি চোখ খুলতে পারছেন। তবে কথা বলতে বা প্রতিক্রিয়া জানাতে পারছেন না। তাকে সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স গতকাল রোববার রাতেই ঢাকায় পৌঁছায়। সেখান থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুজন চিকিৎসক ও দুজন সেবিকা এসেছেন।

এ প্রসঙ্গে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ‌‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক সন্ধ্যায় ঢাকায় আসার পরপরই ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিবিড়ভাবে অবলোকন করেন। কিন্তু তার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার উপযোগী না হওয়ায় তাকে বিএসএমএমইউতে রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়ার তারা সিদ্ধান্ত নেন। এ ছাড়া এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ সাপোর্ট না থাকায় আমরাও তাকে এ অবস্থায় স্থানান্তরের মত দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুরের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। আজ সকাল ১০টায় তারা আবারও হাসপাতালে আসবেন। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।’

আজ দুপুর ১টার আগে কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান এই চিকিৎসক।

রোববার সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে সেতুমন্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক