,

ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্য মূল্যের বীজ না পাওয়ার অভিযোগ কৃষকদের

news-image

তৌহিদুর রহমান নিটল. ব্রাহ্মণবাড়িয়া : সরকারী ভাবে কৃষকদের জন্য সরবরাকৃত বীজ না পাবার অভিযোগ করেছেন অনেক কৃষক। বাস্তবে অবিক্রিত রয়েছে অনেক বীজ । অথচ চাষাবাদের জন্য বেশী মূল্য দিয়ে বাজার থেকে বীজ কেনার ফলে কৃষি খরচ বেড়েছে অত্যাধিক। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রাহ্মনবাড়িয়ার কৃষকরা। এর পরও চলতি রবি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ লক্ষ ৩ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে বোরো আবাদ হবে বলে আশা কৃষি বিভাগের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কৃষকদের জন্য বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা হয়েছে।

জানা যায় , চলতি রবি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলার বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৬শ হেক্টর। ইতোমধ্যে ১ লক্ষ ৩ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে যার মধ্যে হাওরাঞ্চলের ৩২ হাজার হেক্টর হাওরের জমি রয়েছে। প্রায় ১ ডজন জাতের ধানের আবাদ হচ্ছে। এর মধ্যে বিআর-২৮, বিআর ২৯ উল্লেখযোগ্য। নতুন উদ্ভাবিত জাতের মধ্যে রয়েছে বিআর-৫৮, ৬৪ , ৭৪, ৮১, ৮৯ উল্লেখযোগ্য। প্রতি ৩০ শতাংশে প্রতি জমিতে কৃষকদের খরচ হয়েছে ১০-১২ হাজার টাকা।

কৃষকরা জানান ,ন্যায্য মূল্যে দেয়া বীজ আমরা পাইনি । সরকরী ভাবে বীজ সার দেয়া হয় তা আমরা শুধু শুনি। কিন্তু এ কোন হদিস আমরা পাইনা । বাজার থেকে চড়া মূল্যে বীজ কিনতে হয়েছে। আমাদের জমির খরচ বেড়ে যায় ।এতে উৎপাদিত ফসলের চেয়ে মাঠ পর্যায়ে খরচ বেশী হওয়ায় জমি করে লোকসান গুনতে হয়।

কৃষি বিভাগ বলছে, ২ হাজার ৩শ মেট্রিকটন বীজ সরকারী ভাবে ন্যয্য মূল্যে বিতরণ করা হয়েছে। ৩শ মেট্রিকটন বীজ অবিক্রিত অবস্থায় গুদামে রয়েছে। এছাড়া জেলায় প্রায় ১শ ইউনিয়নে ২শ উপসহকারী কর্মকর্তা কাজ করছে। ৮ হাজার কৃষককে প্রণোদনার আওতায় ১ বিঘা জমির জন্য বিনা মূল্যে সার বীজ দেয়া হয়েছে। মাত্র ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের প্রণোদনার আওতায় আনা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবী আবহাওয়া অনুকূলে থাকলে আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ।

এদিকে, চড়া মূল্যে কৃষকদের বীজ ক্রয় সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের জানান, বেসরকারী উদ্যোক্তাদের কিছু ভিত্তি বীজ রয়েছে সেগুলো সরকারী মূল্যের চেয়ে বেশী। ৮ হাজার কৃষককে প্রনোদনার জন্য বিনামূল্যে বীজ-সার প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে প্রয়োজনীয় বার্তা পৌছানোর জন্য কৃষি বিভাগের লোকজন তৎপর রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো