,

আখাউড়ায় তিনদিন ব্যাপী মেয়েদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় তিনদিন ব্যাপী মেয়েদের বয়:সন্ধিকালীন সময়ে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও বিদ্যুৎ অপচয়রোধে স্কাউটদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা, আখাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খুরশেদ আলম, শিক্ষক কাজী স্বপ্না সিফাত, সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানান, এই প্রশিক্ষণ কর্মশালায় ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থেকে ৩০০ জন মেয়ে অংশগ্রহন করবে এবং তা বাস্তবায়ন করবে আখাউড়া স্কাউটস। সহায়তা করছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর