,

যেখানে ৩ বছর অন্তর কবর থেকে তোলা হয় লাশ

news-image

আর্থিক অনটন যতই থাক না কেন, প্রিয়জনের অন্ত্যেষ্টির কাজে কোনো ত্রুটি হওয়া চলবে না। তাই মৃত্যুর সপ্তাহ খানেক পর কবর থেকে লাশ তুলে এনেও তার অন্ত্যেষ্টির কাজ করা হয়! তবে একবার নয়, এমনটি করা হয় প্রতি তিন বছর পর পর।ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক শতাব্দী ধরে এমনই সামাজিক রেওয়াজ পালিত হয়ে আসছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি পর্বতের বিচ্ছিন্ন একটি গ্রামে বসবাসকারী তোরাজান উপজাতির মধ্যে। তোরাজান উপজাতির শতাব্দী প্রাচীন এই রীতির নাম ‘মানিন’।

জানা যায়, তোরাজান উপজাতির মানুষেরা বিশ্বাস করেন, মৃত্যুই জীবনের শেষ নয়। কারণ, তাদের মতে মৃত্যু আসলে আধ্যাত্মিক জীবনে প্রবেশের একটি পর্যায়। এ ছাড়াও তাদের বিশ্বাস, মৃত্যুর পর তাদের প্রিয়জনের আত্মা পুনরায় ঘরে ফিরে আসে।তাই প্রতি তিন বছর পর পর কবর থেকে লাশগুলো তুলে এনে দেখে নেওয়া হয়, কী পরিস্থিতিতে রয়েছেন তারা। এ ছাড়াও, মেরামত করা হয় কফিনগুলো।

ইন্দোনেশিয়ার এই উপজাতিরা প্রাচীন রীতি মেনে তিন বছর পর পর কবর থেকে প্রিয়জনের লাশগুলো তুলে নিয়ে আসেন। এমনকি সাজিয়ে গুজিয়ে রীতিমতো হাঁটিয়ে বাড়ি ফিরিয়ে আনা হয়। এমনকি দেহগুলি থেকে পুরোনো মলিন জামা কাপড় পরিবর্তন করে পরানো হয় নতুন জামা কাপড়। তোরাজান উপজাতিরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, যে যার সাধ্য মতো খরচ করে এই রীতি পালন করে থাকেন। তিন বছর ধরে এর প্রস্তুতি চলে একটু একটু করে।

১৯৭৯ সালের পর ডাচ মিশনারিদের হাত ধরে সভ্যতার আলো কিছুটা হলেও পৌঁছেছে সুলাওয়েসির এই গ্রামে। এ ছাড়া বাইরের জগতের সঙ্গে পরিচয় হয়েছে তোরাজান উপজাতি এই মানুষদের। তবে এখনো ‘মানিন’-এর রীতি একইভাবে পালিত হয় এখানে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর