,

কাদেরের চিকিৎসায় দেশে আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষ চিকিৎসক দল ঢাকায় আসছে।আজ রোববার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। চিকিৎসকদের মধ্যে একজন ভারতীয় ও বাকি দুজন সিঙ্গাপুরের। তবে তাদের নাম এখনো জানা যায়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দায়িত্বশীল সূত্র  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন। তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না হলে তারা এখানেই চিকিৎসা দেবেন।এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ‘সঙ্কটজনক’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় তার জন্য দোয়া করা ছাড়া উপায় নেই বলেও জানান তারা।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজির অধ্যাপক সৈয়দ আলী আহসান।এই চিকিৎসক বলেন, ‘সেতুমন্ত্রীর তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, যার একটি স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করা হয়েছে। উনার অবস্থা ওঠানামার মধ্যে আছে। দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। … যেহেতু উনি ভেন্টিলেশনে আছেন, সেহেতু উনি জীবনশঙ্কায় আছেন বলতে পারেন।’

এর আগে আজ সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে সেতুমন্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর