,

১৫ এপ্রিলের মধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর

news-image

আগামী ১৫ এপ্রিলের মধ্যে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন , ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গত সপ্তাহে নির্দেশ দিয়েছেন ১৫ এপ্রিলের মধ্যে ২৩ হাজার পরিবার (একেক পরিবারের চার-পাঁচজন) অর্থাৎ এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য। শিগগিরই রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হবে।

রবিবার (৩ মার্চ) সচিবালয়ের নিজ অফিস কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেখানকার অবকাঠামো ঠিক কিনা জানতে চাইলে এনামুর রহমান বলেন, ‘আমরা তৈরি। ঘর, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সবকিছু তৈরি আছে।’
জাতিসংঘ ও আন্তার্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পিএমও থেকে তাদের সঙ্গে এর আগে একটি বৈঠক করা হয়েছে। আগামী ৬ মার্চে আরেকটি বৈঠক হবে।

এদিকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রতীমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থাকে আজ আমরা ৪৫ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছি। ২০১৯ সালে আমরা মোট ১০৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এছাড়া ২০১৭ এর আগস্ট থেকে এই পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আমরা ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছি। ’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর