,

গণহত্যা দিবসে এবারও ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

news-image

গণহত্যা দিবসে (২৫ মার্চ, সোমবার) রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সারাদেশ অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল। গত বছরও কালরাতের প্রথম প্রহর স্মরণ করে পুরো দেশ এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক-আউট) রাখা হয়েছিল।রোববার (৩ মার্চ) সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস শান্তিপূর্ণভাবে উদযাপন লক্ষ্যে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তায় তোরণ নির্মাণ সীমিত রাখার আহ্বান করছি। রাস্তায় ওভারহেড তোরণ নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবাই যাতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারে -এ জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য যে ব্যবস্থা গ্রহণ করার সব আমরা নেব।’সভায় পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর