,

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ রবিবার বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু মেডিকেলে আসেন প্রধানমন্ত্রী। এ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন হৃদরোগে আক্রান্ত কাদের।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। তবে সেখান থেকেই প্রতিমুহূর্তে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। মূলত রাজশাহী থেকে সরাসরি বিএসএমএমইউতে চিকিৎসাধীন দলের সাধারণ সম্পাদককে দেখতে ছুটে যান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিকিৎসকরা বলছেন, ওবায়দুল কাদেরের তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, যার একটি তারা অপসারণ করেছেন। কিন্তু জীবনশঙ্কা থাকায় কৃত্রিমভাবে তার শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর