,

স্বামী নিকের গানে অন্য এক প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : গেল শুক্রবার মুক্তি পেয়েছে জোনাস ব্রাদার্সের ব্যন্ডের ‘সাকার’ গান। এই গানে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামীর গানের মডেল হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাথটবে অবস্থানরত ভিন্নধর্মী একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘মুগ্ধকর স্নান, হ্যাঁ অবশ্যই! জোনাস ব্রাদার্স ফিরে এসেছে! সাকার… আগে এবং পরে। সেরা স্বামী জোনাস।’

ছবিতে দেখা যাচ্ছে, বাথটবে সাদা ফেনার মধ্যে শুয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিশেষ কিছু গয়না পরেছেন তিনি, আর মাথায় ফুলের একটি ব্যতিক্রমী মুকুট। হাতে ধরে রেখেছেন লাল রঙের ‘ললিপপ’। অন্য একটি ছবিতে দেখা যায় স্বামী নিক জোনাসকে আলিঙ্গন করছেন।

এই গানের শুটিং হয়েছে ইংল্যান্ডে। নিক লিখেছিলেন, ‘এই ভিডিওটি ইংল্যান্ডে শ্যুট করতে গিয়ে আমরা দারুণ আনন্দ পেয়েছি। ফিরে এসে ভালোই লাগছে।’

নিক, কেভিন এবং জো জোনাস ২০০৫ সালে তাদের ব্যান্ড তৈরি করেছিলেন এবং ২০১৩ সালে বিভক্ত হয়ে যান। তাদের বেশ কিছু বিখ্যাত অ্যালবাম আছে।

জোনাস ব্রাদার্সের একক গান ‘সাকারের’ মাধ্যমে তারা ছয় বছর পর একসঙ্গে হয়েছেন। নিক, কেভিন এবং জো তাদের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ড্যানিয়েল এবং সোফি টার্নারকে। তবে প্রিয়াঙ্কার উপস্থিতি এই গানটিকে নতুন মাত্রা দিয়েছে। ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো