,

হাসপাতালে ভিড় না করার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভিড় না করার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার বেলা ১১টার দিকে হাসপাতালে নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে দলের নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের জন্যে দোয়া চাই।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিচ্ছেন।

রোববার সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হয়।

এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানিয়েছেন, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর