,

চীনকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

গ্রুপের প্রথম দুই ম্যাচে ফিলিপাইন ও মিয়ানমারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে আজ চীনকে হারাতে পারলেই বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

বাছাই পর্বটা কঠিন হলেও এক ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। মিয়ানমারে চলমান বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে লাল- সবুজদের সামনে আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল চীন। কাজটা কঠিন হলেও মারিয়া মান্দাদের জন্য অসম্ভব কিছু নয় চীনের প্রাচীর টপকানো।মিয়ানমারের মানদালার থিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপের প্রথম দুটি ম্যাচে ফিলিপাইন ও মিয়ানমারের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়ার পর স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলের জয়ই বাংলাদেশকে এনে দিয়েছে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের টিকিট। মিয়ানমার মিশন কার্যত সফলভাবে শেষ হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সফরটা হবে সোনায় সোহাগা। আজ চীনের বিপক্ষে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে চীনের প্রয়োজন শুধুই ড্র।

এর আগে কখনো কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে চীনের মুখোমুখি না হলেও বাংলাদেশের কাছে চীন ততটা অচেনা প্রতিপক্ষ নয়। ২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে খেলার প্রস্তুতি হিসেবে চীনে চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল মারিয়া মান্দারা। সেখানে বাংলাদেশের দুই জয়ের বিপরীতে এক ড্র ও এক হার। সে দলের কয়েকজন ফুটবলার আছে চীনের এই অনূর্ধ্ব-১৬ দলটিতে। ফলে চীনকে নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে চূড়ান্ত পর্বের জন্য আজকের ম্যাচকে ভালো প্রস্তুতির উপলক্ষ হিসেবে নিচ্ছেন কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমরা গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী চীনের সঙ্গে খেলার অপেক্ষায় রয়েছি। আরেকটি ম্যাচ জিতে আমরা ইতিহাস গড়তে চাই। কাজটা কঠিন কিন্তু অসম্ভব না। আমাদের মেয়েরা কোনো ভয় পাচ্ছে না ওদের সঙ্গে খেলতে। এমন শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলা আমাদের মেয়েদের জন্য একটা বিরাট সুযোগ।’

জয় ছাড়া কিছু ভাবছে না দলের অধিনায়ক মারিয়া মান্দাও , ‘আমরা গত দুই ম্যাচ যেভাবে খেলেছি, চীনের সঙ্গেও সেভাবে নির্ভয়ে খেলব। এই দলের অনেকের সঙ্গে যেহেতু খেলেছি, তাই ওদের সম্পর্কে একটু ধারণা আমাদের আছে। আশা করি, আমরা চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারব।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর