,

লুকাকু চারে তুললেন ম্যানইউকে

news-image

স্পোর্টস ডেস্ক : সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এতে করে লিগ টেবিলের চারে স্থান করে নিয়েছে ‘রেড ডেভিল’রা। ওল্ড ট্রাফোর্ডে বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুর জোড়া গোলে শনিবার রাতে কঠিন এক ম্যাচ জিতেছে ম্যানইউ।

প্রতিপক্ষ সাউদাম্পটন শেষ পর্যন্ত জেতার জন্য লড়াই করেছে। অথচ প্রথমার্ধ পর্যন্ত ১-০ গোলে পিছিয়েই ছিল ওলে গানার সোলশারের শিষ্যরা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার মোড় বারবার ঘুরতে থাকে। ৫৩তম মিনিটে দিয়াগো দালোতের পাস থেকে গোল করে ম্যানইউকে সমতায় ফেরান আন্দ্রস পেরেইরা।

ছয় মিনিট পর পেরেইরার পাস থেকেই গোল করে দলকে লিড এনে দেন রোমেলু লুকাকু। কিন্তু ৭৫তম মিনিটে ফের সমতায় ফেরে সাউদাম্পটন। পুরো ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে দেওয়া গোলটি করেন জেমস প্রাউসি। সমতায় ফেরার পর থেকেই সফরকারী দলের সমর্থকরা উল্লাসে গান গাওয়া শুরু করে দিয়েছে। তাদের কাছে এই ম্যাচে ড্র মানেই যে জয়। কিন্তু তাদের হৃদয় ভেঙে দিয়ে ৮৯তম মিনিটে গোল করে বসেন লুকাকু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর