,

অনিল-মাধুরীর ‘টোটাল ধামাল’ ১০০ কোটির ক্লাবে!

news-image

অনলাইন ডেস্ক : অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। ভারতীয় সিনেমা জগতের এক নক্ষত্র জুটি। দীর্ঘ অভিনয় জীবনে বেশ কিছু রোমান্টিক ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা। যদিও মাঝখানে দীর্ঘ দিন এ দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ১৮ বছর পর ফের ‘টোটাল ধামাল’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন ইন্দ্র কুমার।

এদিকে, আবারও সাফল্য পেলো বলিউডের হাস্যরসাত্মক ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। আগের পর্বগুলোর মতো তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’ও দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।

মুক্তির নবম দিনে সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। শুধুমাত্র ভারত থেকেই সিনেমাটি এ পরিমাণ অর্থ আয় করেছে। এর আগে তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ৫০ কোটি রুপি।

এই সিনেমায় অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, বোমান ইরানি, আরসাদ ওয়ারসি, জাবেদ জাফরি, রিতেশ দেশমুখ প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২২ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর