,

বিয়ে করতে চাননি মাধুরীকে!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতের লাখ লাখ দিওয়ানা। তাঁর সৌন্দর্যের জাদুতে ৯ থেকে ৯০ ঘায়েল। অথচ এই বলিউড সুন্দরীকে একসময় এক গায়ক বিয়ে করতে চাননি।

জানা গেছে, মা-বাবা চাননি মাধুরী সিনেমার জগতে আসুক। তাঁরা চেয়েছিলেন মেয়ে বিয়ে করে সুখে সংসার করুক। আর তাই মাধুরীর জন্য সুপাত্রের সন্ধান করেছিলেন। তবে মাধুরী মনেপ্রাণে চেয়েছিলেন অভিনেত্রী হতে। এদিকে অনেক খোঁজাখুঁজির পর মা-বাবার কাছে হিন্দি ছবির জগতে ওই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক সুরেশ ওয়াডেকরকে পাত্র হিসেবে পছন্দ হয়। তত দিনে অবশ্য তিনি উদীয়মান গায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন। কিন্তু সেভাবে প্রতিষ্ঠা পাননি।

মাধুরীর মা-বাবা সুরেশের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। পাত্র অর্থাৎ সুরেশ তা নাকচ করেন। কারণ মাধুরীকে তাঁর পছন্দ হয়নি। মাধুরীকে তখন খুব রোগা আর দুর্বল বলে মনে হয়েছিল।

সুরেশের কাছ থেকে ‘না’ শুনে মাধুরীর মা-বাবা খুব কষ্ট পান। তবে মনে মনে মাধুরী খুব খুশি হয়েছিলেন। আর এরপরই মাধুরীর পরিবার তাঁকে অভিনয় করার অনুমতি দেয়। ‘অবোধ’ ছবির মধ্য দিয়ে বলিউডের ‘ধকধক গার্ল’ তাঁর ক্যারিয়ার শুরু করেন। এরপর চার বছর কোনো কাজ ছিল না তাঁর হাতে। পরে ‘তেজাব’ ছবির হাত ধরে তিনি দারুণ জনপ্রিয় হন। এরপর অবশ্য তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি ‘টোটাল ধামাল’ ছবিতে আবার তাঁর জাদু দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর