,

হিন্দি ছবির পাগলামি মিস করি : প্রিয়াঙ্কা চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : অনেক দিন হিন্দি ছবিতে দেখা যায় না প্রিয়াঙ্কা চোপড়াকে। বিয়ের আগে-পরে একটি ছবির শুটিং চালিয়ে নিয়েছেন তিনি। শিগগির সেই ছবি মুক্তি পাবে। বলিউডের ভক্ত-দর্শকদের মতো তিনিও কী যেন একটা মিস করেন। সেটা কী?

শিগগির মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সোনালী বসু পরিচালিত ওই ছবিতে প্রিয়াঙ্কার নায়ক ফারহান আখতার। উদ্দীপনামূলক বক্তা আয়শা চৌধুরীর জীবনীর ওপর ভিত্তি করে ছবিটির গল্প। খুব অল্প বয়সে মারা যান আয়েশা। তাঁর জীবনের গল্পেই অভিনয় করবেন প্রিয়াঙ্কা। সঙ্গে থাকবেন রোহিত সরফ, জাইরা ওয়াশিম প্রমুখ। ২০১৬ সালে প্রকাশ ঝাঁর ছবি ‘গঙ্গাজল’-এর পর বিদেশের কাজ, তারপর প্রিয়াঙ্কার নতুন ছবি হতে যাচ্ছে এটি। কেননা সেই বছরই বিদেশে পাড়ি জমান প্রিয়াঙ্কা। কাজ করেন ‘কোয়ান্টিকো’র মতো সিরিজে।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির চরিত্রটি নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘নিরাময়-অযোগ্য এক রোগে বাবা-মায়ের সন্তান হারানো গল্প এটি। মৃত্যুতে শোক করার থেকে কীভাবে সেটা উদযাপন করা যায়, ছবিতে সেটাই দেখা যাবে।’ নিজের ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন এই অভিনেত্রী? ভালো কাজের জন্য ভারত বা যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই কাজ করতে চান তিনি। তাঁর কথা, ‘আমি হিন্দি ছবির পাগলামিগুলো খুব মিস করি। হলিউড বা বলিউডের ছবি হিসেবে জিনিসগুলোকে দেখি না। সিনেমার আসলে অন্য রকম জাদু আছে। “কোয়ান্টিকো”র পরে আমি যেটা করেছিলাম, সেটাও একটা হিন্দি ছবি। দুই দেশেই আমি কাজ করে যাব, দুই দেশই আমার কাছে প্রিয়। যত দিন দর্শকেরা চাইবেন, আমি বড় পর্দার জন্য কাজ করব।’

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১১ অক্টোবর। ফিল্ম ফেয়ার অবলম্বনে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি