,

কানাডার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির রাজনৈতিক দল ‘কনজারভেটিভ পার্টি অব কানাডা’র নেতা অ্যান্ড্রু স্কিয়ার।

বুধবার তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘গ্লোবাল নিউজ’। তিনি বলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল জোডি উইলসন-রেবোল্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি এসএনসি-লাভালিন সম্পর্কে যে সাক্ষ্য দিয়েছেন, তাতে ট্রুডো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন।

কমনস’ জাস্টিস কমিটির তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর স্কিয়ার এসব কথা বলেন। বৈঠকে উইলসন-রেবোল্ড বলেন, মন্ট্রিল-ভিত্তিক কোম্পানিটির বিরুদ্ধে করা একটি মামলা চলাকালে ট্রুডোসহ অনেকেই আমার ওপর চাপ প্রয়োগ করেন।

স্কিয়ার বলেন, জাস্টিন ট্রুডো স্বাভাবিকভাবেই এখন আর দেশ চালাতে পারেন না। কারণ তিনি যা করেছেন, তা কানাডার জনগণ জেনে গেছে। আর এই কারণেই আমি ট্রুডোকে পদত্যাগ করে সঠিক কাজটি করার আহ্বান জানাচ্ছি।

কিন্তু ট্রুডো স্কিয়ারের আহ্বান আমলে না নিয়ে বলেন, আমার সরকার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমাদের বিচারপতিরা স্বাধীন। আর কানাডার জনগণ এই বছরের পর সিদ্ধান্ত নেবে যে তারা ‘লিবারেল পার্টি অব কানাডা’কে পুনর্নিবাচিত করবে নাকি কনজারভেটিভদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর