,

সুষমা স্বরাজ বললেন, ইসলাম শব্দের আক্ষরিক অর্থই শান্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম শব্দটির আক্ষরিক অর্থই শান্তি এবং আল্লাহর ৯৯টি নামের কোনোটির অর্থেই সহিংসতা নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

শুক্রবার ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’র(ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের একটি আয়াতের খণ্ডাংশ উদ্ধৃত করে সুষমা স্বরাজ বলেন, ‘লা ইকরাহ ফিদদ্বীন’। অর্থাৎ ‘দ্বীনের ব্যাপারে কোনও জোর-জবরদস্তি নেই’।

তিনি বলেন, সুরা হুজুরাতে বলা হয়েছে যে ‘হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। তোমরা একে অন্যকে ঘৃণা কর না।

এছাড়া তিনি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদ, শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেব এবং স্বামী বিবেকানন্দের উক্তি তুলে ধরেন।

সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিভিন্ন নাম ও লেবেল আছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসবের বিভিন্ন কারণ আছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য ধর্মকে বিকৃত এবং বিশ্বাসকে বিপথে পরিচালিত করা হয়।

তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়া মানে কোনও ধর্মের বিরুদ্ধে লড়াই করা নয় এবং এটা হতেও পারে না বলেও উল্লেখ করেন সুষমা স্বরাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর