,

ধোনি-যাদবের ব্যাটিংয়ে ভারতের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ধোনি-যাদবের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডে ম্যাচটি ৬ উইকেটের জয় দিয়েই শুরু করে স্বাগতিকরা।

শনিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ২৩৬ রানেই গুটিয়ে যায় অতিথিরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব বেশি ভালো হয়নি বিরাট কোহলিদের। ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। সেখান থেকে দলকে সহজ জয়ের পথে নিয়ে গেছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি আর কেদর যাদব।

ম্যাচে অধিনায়ক কোহলি ৪৪ রানে ও ওপেনার রোহিত শর্মা ৩৭ রানে আউট হয়ে ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৫৯) ও কেদার যাদবের (৮১) ধৈর্য্যশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে দলীয় সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার উসমান খাজা। এছাড়া আর তেমন কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। স্কোর বোর্ডে কোনো রান না যোগ হতেই ফিরে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনে নামা মার্কস স্টইনিসকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে দলকে খেলায় রাখেন ওপেনার উসমান খাজা।

তবে এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ৫৩ বলে ৩৭ রান করে ফেরেন স্টইনিস। ৭৬ বলে এক ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৫০ রান করে ফেরেন উসমান।

শেষের দিকে গ্লেন ম্যাক্সওয়েল ৫১ বলে ৪০, অ্যালেক্স কেয়ারি ৩৭ বলে ৩৬ ও কোর্টনিলের ২৭ বলে গড়া ২৮ রানে ভর করে ২৩৬ রান তুলতে সক্ষম অতিথিরা। ভারতের হয়ে মোহাম্মদ সামী, কুলদীপ যাদব ও যশপ্রিত বুমরাহ দুটি করে উইকেট শিকার করেন।

এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বিরাট কোহলির দল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর