,

ভোট মানুষের পবিত্র আমানত : কবিতা খানম

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ভোট মানুষের পবিত্র আমানত- তা যেন কোনোভাবে খেয়ানত না হয়। নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোট দিতে পারে- তা নিশ্চিত করতে হবে।

শনিবার বিকালে উপজেলা নির্বাচন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সদর কালিরবাজারে নাহিপতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

কবিতা খানম বলেন, নির্বাচনের জন্য নির্ধারিত আগামী ১৮ তারিখ যেন একটি সফল তারিখ হিসেবে চিহ্নিত হয়। কোনোভাবেই তাকে ব্যর্থ হিসেবে পর্যবসিত হতে দেয়া যাবে না। কোনো অনিয়ম হলে কোনোভাবেই তা মেনে নেয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে সু-শৃঙ্খল রাখতে হবে। যাতে ভোটারদের কোনো ক্ষতি না হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম টলস্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।

এই প্রশিক্ষণ কোর্সে ফুলছড়ি উপজেলার ৪৬টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারসহ মোট ৯৭৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর