মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাঃ রাফিউদ্দিন আহমেদ নৌকা প্রতিক পাওয়ায় নাসিরনগরে আনন্দ মিছিল

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : আসন্ন নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রবীন রাজনীতিবিদ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদকে দলীয় মনোনয়ন দেয়ায় আজ শনিবার বিকালে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আনন্দ মিছিল করেছে।

?

শুক্রবার রাতে গণভবনে কেন্দ্রীয় পর্যায় থেকে তাঁর মনোনয়ন চুড়ান্ত করে ঘোষনা করেন।এ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে শেষ হয়। মিছিলে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক,সাবেক ছাত্রলীগ নেতা রায়হান আলী ভুইয়া,যুবলীগ নেতা আবুল কালাম আজাদ,নজরুল ইসলাম,আবিদ খাঁ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরউদ্দিন রানা,যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী,সেচ্ছাসেবকলীগের আহবায়ক ফয়েজ আহমেদ চিশতি,প্রধান শিক্ষক আবদুর রহিম,এডভোকেট জাহাঙ্গীর আলম,আবদুল জলিলসহ শত শত নেতাকর্মী অংশ নেয়।

অন্যদিকে উপজেলার ফান্দাউকে জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা ফারুকুজ্জামান ফারুকের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর