,

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অনিক পালের মৃত্যু হয়েছে। ৮ দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত অনিক শহরের পূর্ব পাইকপাড়া এলাকার অসীম পালের ছেলে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মরদেহ এসে পৌঁছেছে। তার পরিবারিক সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মনবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকার পাট গুদাম এলাকায় সন্ত্রাসীরা তাকে এলাপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়।

তার মৃত্যুর খবরে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মোঃ জুয়েল প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী